০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

থ্রি-হুইলার বন্ধে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

হাইকোর্টের নিষেধ অমান্য করে মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট মহাসড়কে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি ও ইজিবাইকসহ সকল ধরনের থ্রি হুইলারকে বিশেষ অভিযানে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, আশুগঞ্জ, শাহবাজপুর, ইসলামবাদ ( গোগত), কুট্টাপাড়া, বিশ্বরোড, বেতবাড়িয়া, চান্দুরা, সাতবর্গ এলাকায় এই অভিযান পরিচালনা করেন ওসি আকুল চন্দ্র বিশ্বাস।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, হাইওয়ে রোডে যাতে করে কোন থ্রি হুইলার না চলতে পারে এ লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় আইজিপি স্যার এবং পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে যে চলমান প্রক্রিয়া অভিযান অব্যাহত আছে। আপনারা দেখছেন থানায় বিভিন্ন গাড়ি, সিএনজি ও বিভারটেক দিয়ে ভরা আছে। গতকাল আমরা বিশেষ অভিযানে ৫০ টা বিভারটেক ও সিএনজি আটক করে নিয়মিত মামলা দিয়েছি। আজকেও অভিযানে ৫০টা গাড়ি ধরেছি এবং রানিং মাসে আমাদের ৬০০ মামলা দিয়েছি আরো যে কদিন আছে মামলা বৃদ্ধি করব।

তিনি আরো বলেন, মহাসড়কে আমরা কোনো থ্রি-হুইলার চলাচল করতে দেব না। তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব যানবাহন মহাসড়কে উঠে যাচ্ছে। আমরা কঠোর নজরদারির মাধ্যমে আইন আমান্যকারী যানবাহনগুলোকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি আকুল চন্দ্র বিশ্বাস।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

থ্রি-হুইলার বন্ধে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

প্রকাশিত : ০৪:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩