০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না এইচএসসি পরীক্ষার্থী মনিরার

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না এইচএসসি পরীক্ষার্থী মনিরার। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তার। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল- সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুশারিয়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তার প্রাণ যায়।
নিহত মনিরা ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের কাজলা গ্রামের আ. মান্নানের মেয়ে। সে স্থানীয় ধলাপাড়া কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ঘাটাইল ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ব্যবহারিক পরীক্ষা দিয়ে বান্ধবীদের নিয়ে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিল। তাদের বহনকারী অটোরিক্সাটি ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুশারিয়া নামক স্থানে পৌছলে মনিরা পিছন থেকে পাকাসড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক (যার নম্বর-ঢাকা-মেট্রো-ট-১৮-৫২৩৭) তাকে চাপা দিলে সে মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

ভেড়ামারায় মাইকের দোকানে ব্যস্ততা বেড়েছে

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না এইচএসসি পরীক্ষার্থী মনিরার

প্রকাশিত : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩