চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচরে যাত্রীবাহী স্টারলাইন বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুইজন বন্ধু ছিলেন।
বুধবার ২সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউপির বার আউলিয়ানগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলমের ছেলে ইনজামামউল আলম প্রকাশ রাফি(২২)ও লক্ষ্যারচর ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজিপাড়া নামক এলাকার সেলিম মিন্টুর ছেলে মেহেরার হোসেন প্রকাশ অভি(২১) তারা দুইজনই চকরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন জানায় -তারা দুই মোটরসাইকেল আরোহী চট্টগ্রামের দিকে যাওয়ার পথে বিপরীত থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ১জন নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নেওয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক তার অবস্থার গুরুতর হওয়ায় চট্টগ্রামে প্রেরণ করেন।পরে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানায় বাস গাড়ি ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরো জানায় এ ঘটনায় সড়ক আইনে মামলা রুজু হবে।























