০২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শেখ হাসিনার জন্মদিবস উপলক্ষে মোটরশোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিবস উপলক্ষে মোটর শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও রাজবাড়ী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর আয়োজনে দিনটিতে প্রথমে মোটর শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।পরে মোহনপুর তার নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আ.লীগ নেতা শেখ সোহেল রানা টিপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা আ.লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আজকে জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি এবং নেত্রীর দীর্ঘায়ু কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ সদস্য হারুন আর রশিদ মানিক,নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বি এম এহতেশাম, কালুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহমেদ পারভেজ, সদস্য সচিব রাজু বিশ্বাস সহ অন্যান নেতাকর্মী বৃন্দ।

দোয়া অনুষ্ঠান শেষে স্থানীয়দের মাঝে পাঁচশত গাছের চারা বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

শেখ হাসিনার জন্মদিবস উপলক্ষে মোটরশোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩