১২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শরতে শুভ্রতা ছড়ানো কাশফুল হারিয়ে যাওয়ার পথে

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের পালাবদলে আসে শরৎ। শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলই জানিয়ে দেয় এর আগমনী বার্তা। তবে কালের বিবর্তনে গ্রামীণ দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছে শরতের কাশফুল।

কবি নির্মলেন্দু গুনের কবিতা পংক্তি দিয়ে। তিনি লিখেছিলেন,
শরতের রানী যেন কাশের বোরখা খানি খুলে,
কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে।
প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে,
তাইতো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে।
ইচ্ছে করে ডেকে বলি, “ওগো কাশের মেয়ে―
আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে
তোমার হাতে বন্দী আমার ভালোবাসার কাশ
তাইতো আমি এই শরতে তোমার কৃতদাস”।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোরিয়ান কেইউপিজেট গুয়াপঞ্চক খেলার মাঠের পাশে গিয়ে চোখ জোড়ানো কাশফুল। সেই কাশফুলের দেখতে অনেকেই ভিড় জমাচ্ছে। ছবি আর সেলফি তুলে স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করছে নিজেদের।

পরিবার নিয়ে অনেকেই ঘুড়তে আসে, তাদের মুখে গল্প শুনে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জেনে প্রতিদিনই অনেক মানুষ ঘুরতে বা দেখতে যাচ্ছেন এই কাশফুল। ঘুরতে গিয়ে প্রত্যেকেই যেন নিজেকে বিলিয়ে দিচ্ছে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে।

ঘুরতে আসা শামসু এবং সাজ্জাদ জানান, কালের পরিক্রমা ও আধুনিকতার ছোঁয়ায় আনোয়ারা উপজেলা থেকে হারাতে বসেছে শরতের কাশফুল। এই সময় দেয়াং পাহাড়ের কাশফুল দেখা যেত। এখন শিল্প কলকারখানায় হাওয়ার কারণে হায়িয়ে যাচ্ছে কাশফুল।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

শরতে শুভ্রতা ছড়ানো কাশফুল হারিয়ে যাওয়ার পথে

প্রকাশিত : ০৪:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩