১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শ্যামনগর উপকূলীয় এলাকায় বাক্সকল ভেঙে লোকালয়ে পানি প্রবেশ, আতঙ্কে উপকূলবাসী

সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় ঝুকিপূর্ণ বাক্সকল ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় আতঙ্কে উপকূলীবাসী৷ ৩০শে সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কৈখালী ইউনিয়নের পরানপুর ও কাঠামারির মাঝখানে নূর ইসলামের মৎস্যঘেরীর কলের পাশ ১৫ ফুট ডেবে গিয়ে পানি প্রবেশ করে ৷ পরে স্থানীয়রা বস্তুা দিয়ে সাময়িক পানি আটকাতে সক্ষম হয় ৷

কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিষয়টি জানারপর লোকজন দিয়ে সংস্কার করেছি ৷ তবে এরকম আরও কয়েকটি কল আছে যা ঝুঁকিপন্ন ৷ পানিউন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে যত্রতত্র ছিদ্র করে পাইপ ও বাক্স কল বসিয়ে ঝাঁঝরা করে বেড়িবাঁধকে দূর্বল করে দিয়েছে পানি ব্যবসায়ীরা৷ শ্যামনগরে ২০ টার অধিক বাক্স কল রয়েছে সেখানে প্রায় অর্ধেক বাক্সকল ঝুঁকিপূর্ন অবস্থায় পানি উত্তোলন কার্যক্রম অব্যহত রেখেছে ৷

সুশান্ত মন্ডল বলেন, এলাকায় সিএমবির রাস্তা তৈরি হয়েছে কিন্তু তার নিচু দিয়ে বাক্স কল রয়েগেছে ৷ সেই স্থানগুলো রাস্তার চরম ক্ষতি হয়েছে ৷ নবনির্মিত রাস্তা বসে গেছে ৷ অন্যদিকে কিছু স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ দুপাশ ভাঙ্গনের কবলে পড়েছে ৷ সরকার প্রতিনিয়ন এই বেড়িবাঁধ রক্ষার্থে কোটি কোটি টাকা বাজেট দিয়েও রক্ষা করতে পারছে না কিছু অসাধু কর্মকর্তাদের জন্য ৷

স্থানীয়রা জানান, বাক্সকলগুলোর বার্ষিক আয় প্রায় ২ কোটি টাকা ৷ এই টাকা নিচু তলা থেকে উপর তলার সকল রুই কাতলরা পেয়ে থাকে৷ বাক্স কল অপসারণে বিজ্ঞ আদালতের আদেশ থাকলেও স্থানীয়রা সমন্বয় করে তা সিথিল করে ফেলেছে ৷ বাক্কার মোল্লা বলেন, বাক্স কল অপসারণ করলে বেড়ীবাঁধ ছিদ্র সহ লোনাপানি উঠা বন্ধ হবে ৷

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার কাছে ফোন করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

শ্যামনগর উপকূলীয় এলাকায় বাক্সকল ভেঙে লোকালয়ে পানি প্রবেশ, আতঙ্কে উপকূলবাসী

প্রকাশিত : ০৬:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩