০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৭তম জন্মদিন উপলক্ষে রবিবার (০১ অক্টোবর) ভেড়ামারা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি। ১৯৭৫ সালে ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ পরিবারকে ঘাতকরা হত্যা করে। ভাগ্যক্রমে শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ সহ জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে কেক কাটার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এঁর ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়‌।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপন

প্রকাশিত : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩