০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

১ অক্টোবর রোববার সকাল ৭.৩০ মিনিটে আমবাগিচা এলাকার খালপার রাস্তার উপর থেকে মরদেহটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল আকাশি রঙের স্টেপ গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট।ওই যুবকের পাশে পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে আলু-পিঁয়াজের মেমো উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. জাকির হোসেন জানান, ভোরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। প্রাথমিকভাবে সে ছিনতাইয়ের কবলে পড়েছিল বলে মনে করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩