১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মধুপুরে কবর থেকে হাড়গোড় চুরি করে নিয়ে যাওয়ার সময় যুবক আটক

টাঙ্গাইলের মধুপুরে কবর থেকে হাড়গুড় তুলে নিয়ে যাওয়ার পথে ওমর আলী(৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার ভোর রাতে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে সে নৈশ প্রহরীর হাতে আটক হয়। পরে স্থানীয়রা কিছু উত্তম মাধ্যম দিয়ে বেধে রাখে। সকালে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটক ওমর আলী পাশের গুবুদিয়া গ্রামের বাসিন্দা।
বাজারের নৈশ প্রহরী বয়েস উদ্দিন জানান, প্রায় চারটার দিকে কাদা মাটি মাখা শরীরে ওমর আলী ছালায় ভরা মানুষের কঙ্কাল নিয়ে ভ্যানরিক্সা যোগে মাগন্তিনগর (উত্তর দিক) দিক থেকে মোটেরবাজারে আসে। জিজ্ঞাসাবাদে ছালায় কচু থাকার কথা জানায় ওমর। মাদকাসক্ত চালচলন ও কথাবার্তায় সন্দেহজনক মনে হওয়ায় চ্যালেঞ্জ করে ছালা খুলে মানুষের কঙ্কাল মেলে। ডাকাডাকি ও কথা কাটাকাটির শব্দে বাজারের অনেকে ছুটে আসেন। কিছু উত্তম মধ্যম দিয়ে বেধে রেখে পুলিশে খবর দেয়া হয়। সকাল ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওমর আলীকে থানায় নিয়ে আসে।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, কেউ নাকি তাকে হাজার পনের’শ টাকার চুক্তিতে কবরস্থান থেকে কঙ্কাল চুরি করিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

মধুপুরে কবর থেকে হাড়গোড় চুরি করে নিয়ে যাওয়ার সময় যুবক আটক

প্রকাশিত : ০৪:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩