রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি র লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার কৃষি অফিস চত্বরে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মারুফা ইফতেখার সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক, আজমাইন মুস্তারীসহ উপসহকারী কৃষি অফিসারগণ ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।






















