১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

দুর্গাপূজায় দুই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫ টি পূজা মণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ ২০ অক্টোবর (শুক্রবার) থেকে সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে মোতায়েন করা হয়। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন: শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ৭ হাজার ৭৯৬টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ ধরনের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আট জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া ১১ হাজার ৫৯৯ টি গুরুত্বপূর্ণ ও ১৩ হাজার ৪৫০ টি সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, এছাড়াও ৬৪ টি জেলায় যেকোন আপদকালীন মোতায়েনের জন্য রেঞ্জাধীন ব্যাটালিয়নসমূহে ৬৪ টি কুইক রেসপন্স টিম ( কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

যেকোন জরুরী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ০১৭৭৭৭৯৪৪৮৩ ও ০১৭৭৭৭৯৪৪৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

দুর্গাপূজায় দুই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

প্রকাশিত : ০৭:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩