০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রাজধানীর মুগদায় বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। পরে ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

রাফি আল ফারুক জানান, মুগদা মেডিকেল কলেজের সামনে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

রাজধানীর মুগদায় বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

প্রকাশিত : ০১:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩