০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদ্যাপিত

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ২১ নভেম্বর মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদ্যাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের মসজিদসমূহে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদগণের আত্মার মাগফেরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটিসমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজসমুহে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে ঢাকার সদর ঘাঁটে বানৌজা অদম্য, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা প্রত্যয়, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাঁটে বানৌজা শহিদ ফরিদ, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা দৌলত এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অতন্দ্র দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখেন। এর আগে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহ এর মাজারে ‘গার্ড অব অনার’ ও পুস্পস্তবক অর্পণ করেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদ্যাপিত

প্রকাশিত : ০৮:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩