০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোমবার ঢাকায় ফিরছেন পিটার হাস

শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক ঢাকায় ফিরছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।

সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নং-ইউএল-১৮৯) একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে। ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি।

এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন এ রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

সোমবার ঢাকায় ফিরছেন পিটার হাস

প্রকাশিত : ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩