১২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বিনা অভিবাসন ব্যয়ে জর্ডান যাচ্ছে নারীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ ওভারসিজ এমপয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে ৭২ জন নারী জর্দান যাচ্ছে।

আগামী রবিবার (৩১ ডিসেম্বর) তারিখ জর্ডানের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সম্পূর্ণ বিনা খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই সকল নারীরা। জর্দান যাওয়া এ সকল নারীদের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন কোন দালাল বা কোন চক্রের মাধ্যম ছাড়াই সরাসরি বোয়েসেলের মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন। এই সময় তারা আনন্দ প্রকাশ করে বলেন,আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবার পরিজন রেখে বিদেশ যাচ্ছি। এতে আমাদের ও উন্নয়ন হবে এবং দেশের অর্থনীতি ও গতিশীল হবে।

জর্ডান অভিবাসি কুলসুম খাতুন বলেন, তিনি বোয়েসেলের অনলাইনে নিয়োগ দেখে জর্ডান যাওয়ার জন্য আবেদন করেন এবং সম্পূর্ণ বিনা খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেয়েছেন।তিনি জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে যাচ্ছেন।

এই বিষয়ে বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন,সরকারিভাবে বিনা অভিবাসন ব্যয়ে  জর্ডানে যাওয়ার সুযোগ পাচ্ছে নারীরা। এসব নারীরা বিদেশে যেয়ে নিজেরা স্বাবলম্বি হবে এবং দেশের অর্থনীতিতে তারা অবদান রাখবে।তাদের জর্ডান যাওয়ার  বিষয়ে সব রকম সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

জর্ডানে গমনেচ্ছু নারীদের উদ্দেশ্যে ড. মল্লিক আনোয়ার বলেন,আপনারা বিনা অভিবাসন ব্যয়ে জর্ডান যাওয়ার সুযোগ পাচ্ছেন, আপনার বিদেশে যেয়ে এমন কিছু করবেন না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি বলেন, আপনারা বৈধ পথে বিদেশ যাচ্ছেন,আপনারা বৈধ চ্যানেলে দেশে অর্থ পাঠাবেন।কোন হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠাবেন না। দেশের প্রতি শ্রদ্ধাশীল হবেন বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন।

অভিবাসি প্রত্যাশী এক নারী বলেন, বোয়েসেলের মাধ্যমে প্রতিনিয়ত দেশের বাইরে অসংখ্য নারী- পুরুষ যাচ্ছে।  আমিও বিদেশ যাওয়ার জন্য বোয়েসেলে এসেছি। এখানকার স্যারেরা অনেক আন্তরিক। অনেকে বিদেশে যাওয়ায় জন্য দালানের  খপ্পরে পড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে বোয়েসেলের মাধ্যমে বিদেশ যেতে কোন দালালের প্রয়োজন হয় না এজন্য আমরা খুশি।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

বিনা অভিবাসন ব্যয়ে জর্ডান যাচ্ছে নারীরা

প্রকাশিত : ১০:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩