০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নকল সার-কীটনাশকের কারবার, মহাদেবপুরে একজনের কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

জানা যায়, উপজেলার শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের মৃত্যুর পর তাঁর দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন পৃথকভাবে একই নামের এস ডি এগ্রোভেট নামে দুটি কারখানা পরিচালনা করছিলেন। কৃষকদের সঙ্গে প্রতারণা এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নকল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এস ডি এগ্রোভেটের মালিক মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় তাঁর স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে দুই ধারায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই নামের অপর একটি কারখানা পরিচালনার দায়ে তাঁর ভাই দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রতিষ্ঠান দুটির বরুণ ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক তৈরির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অনুমোদিত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, প্রতিষ্ঠান দুটিকে মোট দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা

নকল সার-কীটনাশকের কারবার, মহাদেবপুরে একজনের কারাদণ্ড

প্রকাশিত : ০৩:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬