০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

‘গরুর মাংসের দাম ৪০০-৫০০ টাকায় নামানো সম্ভব’

গরুর মাংসের দাম ৪০০-৫০০ টাকায় নামানো সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, “সাধারণ মানুষ সচেতন হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া যাবে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে আজ ছয়টি টিম কাজ করছে বলে জানিয়েছেন ভোক্তার ডিজি। রমজানে অন্যান্য পণ্যের মতোই গরুর মাংসের চাহিদা একটু বেশিই থাকে।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর অভিযান চালাচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”

গত ২৪ ঘণ্টায় ৫৫টি টিম ১৪১টি বাজারে অভিযান চালিয়ে ৫২ হাজার টাকা জরিমানা করেছে বলেও জানান ভোক্তার ডিজি।

বিজনেস বাংলাদেশ/BH

জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

‘গরুর মাংসের দাম ৪০০-৫০০ টাকায় নামানো সম্ভব’

প্রকাশিত : ০৮:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪