০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

জলদস্যুদের কাছে জিম্মি নাবিকদের নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও জিম্মি নাবিকদের ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, “সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনার সব প্রচেষ্টা চলছে। তবে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্কভাবে সংবাদ প্রচার করতে হবে।”

জনশক্তি রপ্তানির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন থেকে দুবাই ছাড়াও আরব আমিরাতের অন্য শহরেও জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ।”

এ সময় রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দের বিষয়েও কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, “প্রতি বছর রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমছে। এতে সবকিছুর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে।”

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “প্রায় ২০০ মিয়ানমারের সীমান্তরক্ষী বাংলাদেশে অবস্থান করছে। তাদের ফেরানোর জন্য মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।”

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

জলদস্যুদের কাছে জিম্মি নাবিকদের নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪