০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

ব্যারিস্টার খোকনকে সভাপতির দায়িত্ব না নেওয়ার আহ্বান

ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে দায়িত্ব না নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (২৭ মার্চ) ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সই করা চিঠিতে এ আহ্বান জানানো হয়।

গত ৬ ও ৭ মার্চ দুদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের ভোটগ্রহণ করা হয়। এরপর ৯ মার্চ দিনগত রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল খায়ের নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন। অন্যদিকে সম্পাদক পদে আওয়ামী লীগ তথা সরকার-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সম্পাদক, দুই সহ-সভাপতি, দুই সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তথা সাদা প্যানেলের ১০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে সভাপতিসহ ও তিনটি সদস্যসহ চার পদে বিএনপি-জামায়ত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

ব্যারিস্টার খোকনকে সভাপতির দায়িত্ব না নেওয়ার আহ্বান

প্রকাশিত : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪