১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাড়তে পারে ঈদের ছুটি

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে কমিটি। কমিটির সুপারিশ সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকেও উপস্থাপন করা হবে।

মোজাম্মেল হক আরও বলেন, “ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া শ্রমিকদের প্রাপ্য বেতন যাতে সময়মতো দেওয়া হয় তার জন্য বন্ধের দিনও ব্যাংক খোলা রাখা হবে।

এবারের রোজার ঈদে সরকারি কর্মচারীদের ছুটি মিলতে পারে টানা ১০ দিন। তবে এ জন্য নিতে হবে বাড়তি দুই দিনের ছুটি। তবে সরকারি কর্মচারীরা দুদিনের বাড়তি ছুটি নিলে এবার তাদের ঈদের ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। কারণ, সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুসারে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৭ এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ৮ এবং ৯ এপ্রিল সরকারি অফিস আদালত ব্যাংক বিমা খোলা থাকবে।

তবে সে ক্ষেত্রে ৮ ও ৯ এপ্রিল দুই দিনের ছুটি নিলেই ১৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগের সুযোগ রয়েছে। কারণ ক্যালেন্ডার মোতাবেক ১০, ১১ এবং ১২ এপ্রিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি। আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। তাই মাঝখানের মাত্র দুই দিনের ছুটি নিলেই একসঙ্গে ১০ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বাড়তে পারে ঈদের ছুটি

প্রকাশিত : ০৪:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪