০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৫ জুন ওই আসনে ভোটগ্রহণে আর কোনো বাধা নেই।

বুধবার (৮ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর আগে, বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৬ মে) ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপনির্বাচন স্থগিত করেন।

গত ১৬ মার্চ ওই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

পরে গত ২৩ এপ্রিল আসনটিতে উপনির্বাচনের জন্য তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিল শেষ ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। ভোট ৫ জুন।

ওই আসনে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পান মো. নায়েব আলী জোয়ারদার‌।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন আব্দুল হাই।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রকাশিত : ০৩:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪