০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে এসআই মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার এসআই ছিলেন।

জানা যায়, ডাকাতির মামলা আসামি নাজমুল হোসেনের বাড়ি রায়গঞ্জ থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে।

তবে তিনি সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থাকেন। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করতে ওই এলাকায় কনস্টেবল নিয়ে যান এসআই রেজাউল।পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল দৌড়ে ধোপাকান্দি এলাকায় সরস্বতী নদীতে ঝাঁপ দেন। তাকে ধরতে এসআই রেজাউলও নদীতে ঝাঁপ দেন।এরপর তিনি নদী থেকে আর উঠতে পারেননি।
পরে এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, ডাকাতির মামলা আসামি নাজমুল হোসেনের বাড়ি রায়গঞ্জ থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে।

তাকে ধরতে গেলে সে নদীতে ঝাঁপ দেয়, সঙ্গে সঙ্গে এস আই রেজাউল ও ঝাঁপ দেয়, কিন্তু রেজাউল আর তীরে উঠার আগেই ডুবে যায়।

এসময় সকলের চেষ্টায় তাকে নদী থেকে উদ্ধার করে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/তমাল

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে এসআই মৃত্যু

প্রকাশিত : ০৬:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪