০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বিকেলে ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ফাইল ছবি

গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে গণভবনে।

এর আগে, ২৩মে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় নির্বাচনে কম আসনে ছাড়, সরকারে না রাখা, কর্মসূচি ও বৈঠক না হওয়াসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বিকেলে ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত : ০৩:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪