১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পাশে বায়োফার্মা

দেশের চলমান পরিস্থিতিতে ভেঙ্গে পড়া ট্রাফিক ব্যবস্থাপনা অন্যান্ত দৃঢ়তা ও শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুরো দেশবাসীর কাছে তাদের এই কার্যক্রম প্রশংসিত হচ্ছে।

তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো দেশের অন্যতম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োফার্মা।

বায়োফার্মা লিমিটেড ও বায়োগ্রুপের ব্যবস্থাপনা পরিচালনক ও বাংলাদেশ ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ এর লিজেন্ড, উদ্যোক্তা ডা. লকিয়ত উল্ল্যাহর নির্দেশনায় ভিটামিন সি- সিভালিন, বায়ো টেস্টি স্যালাইন, এসিটা (প্যারাসিটামল) এবং মাথার ক্যাপ বিতরণ করা হয়।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর ১০, ইসিবি চত্বর, শ্যামলী, মোহাম্মদপুর, ডেমরা নারায়ণগঞ্জ চিটাগাং রোডসহ বিভিন্ন স্পটে শিক্ষার্থীদের হাতে এমন উপহার তুলে দেন বায়োফার্মার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মো. দেলোয়ার হোসেন, হেড অফ এইচআরডি ড. গোলাম মাওলা শিমুল, হেড অফ আইটি কফিল উদ্দিন মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।’

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

শিক্ষার্থীদের পাশে বায়োফার্মা

প্রকাশিত : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪