১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পিএসজিতেই থাকবেন এমবাপ্পে

ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে নয়, পিএসজিতেই নিজের ভবিষ্যত দেখতে চান কিলিয়ান এমবাপ্পে।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে ১৯৯৮ সালের পরে আবারো শিরোপার স্বাদ পেয়েছেন ফ্রান্স। আর সেই দলের গর্বিত একজন সদস্য এমবাপ্পে।

১৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড এবারের বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন। ফাইনালে তিনি একটি গোলও করেছেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা চার।

মোনাকো থেকে ধারে গত মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিতে গেলেও এবার চুক্তি স্থায়ী করেছেন এমবাপ্পে। রিয়ালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনানদো ক্লাব ছেড়ে জুভেন্টাসে যোগ দেবার সাথে সাথে এমবাপ্পেকে নিয়ে আগ্রহ দেখানো শুরু করে গ্যালাকটিকোরা।

কিন্তু সেই ধারণাকে উড়িয়ে দিয়ে এমবাপ্পে বলেছেন, আমি পিএসজিতেই থাকবো। তাদের সাথে খেলা চালিয়ে যাব। ক্যারিয়ার শুরুর পথে এখন আমি আছি।

২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে এমবাপ্পে সব ধরনের প্রতিযোগিতায় ২১টি গোল করেছেন।

ট্যাগ :

পাবনায় থমকে যাওয়া সুরের নতুন ছন্দ: ফিরল ‘সপ্তসুর’

পিএসজিতেই থাকবেন এমবাপ্পে

প্রকাশিত : ০৪:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮