০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ মঞ্চে ভাঙচুর

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতা মৈত্রী সমাবেশের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠ তৈরি মঞ্চ ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিকেল ৩টায় এই মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ( বিকেল সাড়ে ৩টা) কেন্দ্রীয় সমন্বয়করা সমাবেশ স্থলে পৌঁছাননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোরের ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের মতবিনিময় সভায় ছাত্রদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই সভা চলা অবস্থায় দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা এনএস কলেজ মাঠের সমাবেশের মঞ্চ ভাঙচুর করে।

আয়োজকদের দাবি, অনিমা চৌধুরী অডিটোরিয়াম ছাত্রদের যে পক্ষ হট্টগোল বাধায় তারাই সেখান থেকে বের হয়ে এসে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাতেই দুর্বৃত্তরা চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএফ

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ মঞ্চে ভাঙচুর

প্রকাশিত : ০৪:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪