০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ছবি: সংগৃহীত

বড় দিনের আগের রাতে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়ায় আগুনে ১৯টি ঘরের মধ্যে ১৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আগুনে পুড়ে যাওয়া ঘর পুনঃনির্মাণসহ সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশও দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সব তথ্য জানানো হয়।

এতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গেছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করেছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বার্তায় আরও বলা হয়, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে বান্দরবানের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজই তংঙঝিরি যাবেন।

ডিএস//

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

প্রকাশিত : ১২:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪