০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

চীনের মহাকাশ স্টেশনে অভিযানের জন্য নির্বাচিত পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী (বামে), চীনের নভোচারী তাং হংবো (মধ্যে) ও উ ই (ডানে)। ছবি: সংগৃহীত
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী। এ অভিযানে পাকিস্তানের ৪০ বছর বয়সী নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের দুই নভোচারীর সঙ্গে অংশ নেবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের সংবাদমাধ্যম জানায়, বুধবার (২৫ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে। অভিযানে পাকিস্তানি নভোচারীর সঙ্গে থাকবেন চীনের তাং হংবো ও উ ই।

মহাকাশ স্টেশনে অবস্থানকালে জিশান আলী জীবপ্রযুক্তি ও উপকরণবিষয়ক চারটি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়া চুক্তির অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। স্বল্পমেয়াদি অভিযান শেষে তিনি ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

প্রকাশিত : ০২:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬