০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

৩ সিটির নির্বাচন প্রশ্নবিদ্ধের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা: ইসি

দেশের তিন সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, যে কোনো মূল্যে নির্বাচন গ্রহণযোগ্য করতে চায় কমিশন। এ নিয়ে কারও সঙ্গে কোনো আপোস করা হবে না। সোমবার স্থানীয় মডেল স্কুল অ্যান্ড কলেজে রাজশাহী সিটি নির্বাচনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নির্বাচনী কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রার্থী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তা অথবা অন্য কোনো সংস্থার কেউ যদি সুষ্ঠু নির্বাচনে বাঁধা হয়ে দাঁড়াতে আসে, তবে তা প্রতিহত করা হবে। নির্বাচন কমিশন এবার সিটি নির্বাচন গ্রহণযোগ্য করতে চায়, যেন নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ না থাকে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি আরও বলেন, নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, তারা সবার ‘শত্রু’। প্রার্থী, প্রার্থীর সমর্থক এমনকি সাধারণ মানুষেরও আক্রমণের শিকার হতে পারেন তারা। তবু ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাসিক নির্বাচনে ১৩৯টি কেন্দ্রের ১ হাজার ২৬টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, প্রতিটি বুথে একজন করে সহকারী প্রিজাইডিং অফিসার এবং দুইজন করে পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম বলেন, রাসিক নির্বাচনের ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ (পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ এবং নারী ১ লাখ ৬২ হাজার ৫৩) জন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

৩ সিটির নির্বাচন প্রশ্নবিদ্ধের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা: ইসি

প্রকাশিত : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮