১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া  বিএনপির একাংশের সম্মেলন প্রতিহতের ডাক,আমরন অনশনের ডাক

আগামী ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। আর এ সম্মেলন প্রতিহতের ডাক দিয়েছে বিএনপির বৃহত্তর একাংশের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের কাচারি পাড়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষে আয়োজিত সমাবেশ থেকে এই হুশিয়ারী দেয় বিএনপির বৃহত্তর অংশের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি অ্যাড. গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,বিগত ১৭ বছরে বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়েছে।আর এতে একটি পক্ষ বিগত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারের লোকজনদের নিয়ে দল ভারী করে প্রহসনের সম্মেলন করার এক পায়তারা করছে। তারা পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে যেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে তা শরীরের রক্তের বিনিময়ে হলেও প্রতিহত করা হবে। এটা আমরা মানিবা বা মানবনা। এসময় তারা সম্মেলনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বক্তারা, জেলার সকল পর্যায়ের নেতা কর্মীদের কথা বলে ত্যাগীদের নিয়ে একটি পরিচ্ছন্ন ভোটার তালিকা হালনাগাদ করে সম্মেলন করার দাবি জানান। এ বিষয়ে কেন্দ্র থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে আগামী ১৬ জানুয়ারি আমরণ অনশনসহ বৃহত্তর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিবাদী সমাবেশে এসময়,জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দিতে এদে সমাবেশস্থলে এসে মিলিত হয় এবং একাত্মতা ঘোষণা করে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

ব্রাহ্মণবাড়িয়া  বিএনপির একাংশের সম্মেলন প্রতিহতের ডাক,আমরন অনশনের ডাক

প্রকাশিত : ০৬:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫