মির্জাগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচা,চাচি ও চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ভাতিজার বিরুদ্ধে। ১০(জানুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মাধবখালী গ্রামের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে ।
অভিযুক্ত হলেন মোঃ রুবেল(৩৫)পিতা;মঞ্জু খান,হারুন খান(৪৫)পিতা মৃত হাতেম খান,মঞ্জু খান(৫৫)পিতা মৃত;হাতেম খাঁন, শাহিন খান (৪২),বাবুল (৬০),মোঃ রাকিব(২০),হানিফা (৫৫)অবঃ সেনা সদস্য সর্বসাং, গ্রাম,কাঁঠালতলী থানা,মির্জাগঞ্জ জেলা, পটুয়াখালী ৷
আহত রশিদ খান (৬০)পিতা মৃত; গোলাপ খাঁন, শাহানুর বেগম(৫০),শহিদ খান(৪৫)পিতা রশিদ খান,মোসাঃ মিম (২২),জান্নাতি বেগম(৩০) সহ পরিবার সূত্রে জানা গেছে ০৯,১২,২৪ ইং তারিখে মির্জাগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে রশিদ খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করে ৷
দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ থাকায় রশিদ খান এর ছেলে প্রতিবন্ধী শহিদ খান বাড়িতে আসার পথে বাড়ির সামনে রাস্তার উপরে অভিযুক্ত ওই আসামিরা পথ আগলে এক পর্যায়ে কথার কাটাকাটিতে ৬ থেকে ১০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে আমাদের ওপর এই হামলা চালায় ও এলোপাতাড়ি পেটাতে শুরু করে। দৌড়ে বাড়িতে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা সেখান থেকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে আমার স্ত্রী শাহানুর বাধা দিলে তাকেও বেপরোয়া ভাবে মারধর করে ৷
পরিকল্পিতভাবে দেশীও অস্ত্র,লাঠি সোটা নিয়ে প্রস্তুত ছিল বলে ধারণা করা হয় ৷পড়ে,ডাক চিৎকারে এলাকাবাসী তাৎক্ষণিক মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ৷ এমতাবস্থায় আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অব্যাহত থাকবে ৷
ডিএস//




















