০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত, আহত ২

 জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিপুল মিয়াকে হত্যা করা হয়েছে। এ সময় নিহত বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও এলো পাতারি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া গ্রাম এলাকায়।
 পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তর পাড়া গ্রামের বিপুল মিয়া ও আপেল মিয়ার মধ্যে ১৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে  আপেল মিয়া তার ভাগিনা রাব্বি মিয়া সহ তারা দলবল নিয়ে বিপুল মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে হত্যা করে। এ সময় বিপুল মিয়ার ডান পা ও হাত শরীর থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করা হয় ‌ পরে বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
 আহত বিপুল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আছমা বেগম ও মুক্তা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ দিকে এ ঘটনায় আপেল মিয়ার মাকে  পুলিশ আটক করেছে।
ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত, আহত ২

প্রকাশিত : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫