কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন- আরিফ উদ্দিন (১৮) এবং সৈকত সরকার (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও সৈকত দুজনই বন্ধু। এদের মধ্যে আরিফ দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। অন্যদিকে সৈকত সরকার ইতালি প্রবাসী।
বুধবার দুপুরে তারা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরী তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে। তারা ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ দিকে দাউদকান্দি সাবেক সফল জনতার দুইবাবরের নির্বাচিত পৌর কাউন্সিলর সালাউদ্দিন সরকারের একমাত্র রাজপুত্র ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র আরিফ উদ্দিন ও তাঁর প্রবাসী বন্ধু সৈকত এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এর ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন ।
আজ বুধবার বিকালে ড. খন্দকার মারুফ হোসেন নিজ ফেসবুক ওয়ালে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন ।
সাবেক কমিশনার সালা উদ্দিন সরকারের এক মাত্র রাজপুত্রের অকাল মৃত্যুতে গভীর শোকাবহ দাউদকান্দি-তিতাত-মেঘনা-হোমনা- কুমিল্লার সকল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ।




















