চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের প্রবক্তা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচিকে সীতাকুণ্ড প্রেস ক্লাব নবনির্বাচিত আহবায়ক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা পরবর্তীতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবনির্বাচিত আহবায়ক কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় সীতাকুণ্ড প্রেস ক্লাব কার্যালয়স্থ শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে এই সংবর্ধনা দেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবনির্বাচিত আহবায়ক কমিটি।
এ সময় সংবর্ধিত অতিথি জাহিদুল করিম কচি বলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাব আওয়ামী লীগের দোসর মুক্ত হয়েছে। এখন সাংবাদিকরা তাদের মর্যাদা ফিরে পাবেন এবং মতপ্রকাশের স্বাধীনতা উন্মুক্ত হয়েছে। ক্রমান্বয়ে এক এক করে দেশের সবখানে আওয়ামী লীগের দোসর মুক্ত হবে।
প্রেস ক্লাবের আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান ও যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম বিএসসি’র যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বোরহান উদ্দিন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব মোঃ সুলাইমান মেহেদী হাসান।
এর আগে সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে হলের নাম করণ করা হয়। প্রধান অতিথি ফিতা কেটে এ হলরুমের ফলক উন্মোচন করেন। পরিশেষে সংবর্ধিত অতিথি অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদস্য হাকিম মোল্লা, মোঃ কামরুজ্জামান, এম কে মনির, ইলিয়াস ভূঁইয়া, ফারহান সিদ্দিক, দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ প্রমুখ।
ডিএস./





















