০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ড প্রেস ক্লাবে শহীদ ওয়াসিমের নামে মিলনায়তন উদ্বোধনকালে বহিরাগতদের হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে মিলনায়তন উদ্বোধনকালে হামলা চালিয়েছে একদল বহিরাগত। এ সময় বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের বাধা দিলে ছাত্রদের উপর আক্রমণ চালায় বহিরাগতরা। এতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসিসহ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড প্রতিনিধি রানা হামলার ভিডিও চিত্র ধারণ করতে চাইলে বহিরাগতরা তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে প্রেস ক্লাবের পাশের দিঘিতে ফেলে দেয়।

গত সোমবার দুপুর ১২ টার সময় প্রেস ক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এর আগে শহীদ ওয়াসিমের নামে মিলনায়তন উদ্বোধন করতে প্রেস ক্লাবে উপস্থিত হন বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের প্রবক্তা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

মিলনায়তন উদ্বোধনের পর তাকে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে জাহিদুল করিম কচি বলেন, আমি অত্যন্ত আনন্দিত সীতাকুণ্ড প্রেস ক্লাব জুলাই বিপ্লবের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে মিলনায়তনের নামকরণ করেছে। এটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। ৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে। দেরিতে হলেও একইভাবে সীতাকুণ্ড প্রেস ক্লাবও ফ্যাসিবাদ মুক্ত হল। এজন্য সীতাকুণ্ডের নির্যাতিত সকল সাংবাদিক ও প্রেস ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানাই।

মতবিনিময় শেষে জাহিদুল করিম কচিকে সম্মাননা স্মারক তুলে দেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান ও যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম বিএসসি’র যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য সাবেক ছাত্রনেতা জহুরুল আলম জহুর, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বোরহান উদ্দিনসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড প্রেস ক্লাবে শহীদ ওয়াসিমের নামে মিলনায়তন উদ্বোধনকালে বহিরাগতদের হামলা

প্রকাশিত : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫