১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী’কে গ্রেফতার করেছে র‍্যাব-১

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বিগত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ইং ইং পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অটো ভ্যান গাড়ি চালক সুজন (৩৮)গাড়িসহ নিখোঁজ হন।

পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে অনেক খোঁজাখুঁজির পর সাঁথিয়া উপজেলার স্বরূপ গ্রামস্থ পাকা রাস্তার পাশে ভ্যান চালক সুজনের মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ র‍্যাব-১, উত্তরা ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ঘটনায় সরাসরি জড়িত আসামী জিএমপি গাজীপুর কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করছে। উক্ত সংবাদের তথ্য পেয়ে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় সরাসরি জড়িত মোঃ মনছুর আলী প্রামানিক (৪০)কে গ্রেফতার করা হয়।

এসময় আসামীর নিকট হতে ভিকটিমের ভ্যানগাড়িটি উদ্ধার করা হয় |গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিএস..

ট্যাগ :
জনপ্রিয়

চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী’কে গ্রেফতার করেছে র‍্যাব-১

প্রকাশিত : ০৪:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫