০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং তার পরিবারের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা

২৭ কোটি টাকার খেলাপি ঋণ মামলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং তার পরিবারের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের নির্দেশে চট্টগ্রাম কোতোয়ালী থানার খাতুনগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা মো. আরিফ উদ্দিন এ মামলা দায়ের করেন।বাদিপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ২২ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৭০৭ টাকা ৩৬ পয়সা খেলাপি ঋণ আদায়ের দাবিতে এই মামলা দায়ের করা হয়েছে। নুরুল ইসলাম বিএসসির স্ত্রী সানোয়ারা বেগমের সম্পত্তি রায়ের আগে অগ্রিম ক্রোক করার আবেদন জানানো হয়।বাদিপক্ষের আইনজীবী উল্লেখ করেন, বিবাদিগণ ইচ্ছাকৃত খেলাপি এবং ২০১৩ সালের আগে ঋণ গ্রহণের পর থেকে বারবার পুনঃতপশীল সুবিধা নিয়েও ঋণ পরিশোধ করেননি।
আদালতের আদেশে বলা হয়, তপশীলভুক্ত সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদিগণকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তপশীলভুক্ত সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়।
ডিএস../
ট্যাগ :
জনপ্রিয়

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং তার পরিবারের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫