০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে বালু উত্তোলনকারীদের হাতে প্রাণ গেলো জেলের

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচদিন পর সমুদ্র উপকূল থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র উপকূল থেকে মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সহযোগীতায় লাশটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশ।
নিহত জেলের নাম রাম দাশ (৩২)। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের জেলেপাড়ার বাসিন্দা।
জানা যায়, গত সোমবার সকাল ১০টার সময় রাম দাস ও লিটন দাস দুই ভাই মিলে নৌকা নিয়ে সমুদ্রে মাছ শিকারে যায়। কিন্তু সমুদ্রে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের মাছ ধরার জাল ছিঁড়ে যায়। এসব বিষয়ে তারা দুই ভাই বালু উত্তোলনকারী ড্রেজারে দায়িত্বরত ব্যক্তিদের কাছে প্রতিবাদ করতে গেলে ড্রেজারের লোকেরা রাম দাসকে মেরে সমুদ্রে ফেলে দেয়। এ সময় আরেক ভাই লিটন দাসকে অপহরণ করে বাল্কহেডে করে নিয়ে চলে যায় বালু উত্তোলনকারীরা। তবে তাকে দীর্ঘ ৮/৯ ঘণ্টা পর হাতিয়া থেকে উদ্ধার করা হলেও নিখোঁজ হয় রাম দাস। নিখোঁজের পর ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ দীর্ঘক্ষণ খোঁজাখোজির পরও কোন হদিস মেলেনি। নিখোঁজের ৫দিন পর গুলিয়াখালী সমুদ্র উপকূলে একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখে নৌ-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ওয়ালিউদ্দিন বলেন, জোয়ারের পানিতে গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাম জলদাসের লাশ ভেসে আসে। ভাটার সময় পানি নেমে যাওয়ায় কাদামাটিতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা নিহত ব্যক্তির স্বজনদের খবর দেন। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে মানবিক সংগঠন গাউসিয়া কমিটির সদস্যদের সহযোগীতায় নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাম জলদাসের লাশ উদ্ধার করে। উদ্ধার পরর্বতীতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ডিএস../
ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বালু উত্তোলনকারীদের হাতে প্রাণ গেলো জেলের

প্রকাশিত : ১০:৪২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫