০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মা’র হাতের সকল রান্নাই আমার পছন্দ: জয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৮ তম জন্মদিন আজ।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার ঘর আলো করে জয়ের জন্ম হয়। বিজয়ের পর তার নানা শেখ মুজিবুর রহমান তার নাম রাখেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জন্মদিন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জয়। স্ট্যাটাসে তার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তিনি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লেখেছেন, ‘আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। এখন আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি। মা জিজ্ঞেস করছিলো আমার জন্য কি রান্না করবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি খুঁতখুঁতে না, মা’র হাতের সকল রান্নাই আমার পছন্দ।’

তবে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আজ তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঘরোয়া পরিবেশে তার জন্মদিনের কেক কাটা হবে বলে জানা গেছে।

এ অনুষ্ঠানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জয়ও উপস্থিত থাকবেন।

ট্যাগ :
জনপ্রিয়

হাটহাজারীতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে স্বস্তি নিম্নআয়ের পরিবারে

মা’র হাতের সকল রান্নাই আমার পছন্দ: জয়

প্রকাশিত : ০৫:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮