০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

পরিচয় মিলেছে বাসচাপায় নিহত শিক্ষার্থীদের

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসচাপায় মারা যান দুই শিক্ষার্থী। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সগির মিয়া গণমাধ্যমকে বলেন, নিহত একজনের নাম আবদুল করিম, সে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত। একই কলেজের আরেক শিক্ষার্থী দিয়া খানম ওরফে মিম। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

সগির মিয়া আরো জানান, দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও ১২ জন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।

ট্যাগ :

প্রবাসীর স্ত্রীর বাসা থেকে পুলিশ সদস্য আটক, এলাকায় চাঞ্চল্য

পরিচয় মিলেছে বাসচাপায় নিহত শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৭:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮