১২:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল হামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও গাজীপুর জেলার সভাপতি দিলশান আরা বেগমকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে ৩-৪ জন আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সুবিধাভোগী অংশিদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি, বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও গাজীপুর জেলার সভাপতি দিলশান আরা বেগমের বিরুদ্ধে বিভিন্ন গার্মেন্টস থেকে জুট ব্যাবসার অর্থ পতিত আওয়ামিলীগকে যোগান দিয়ে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্রতিবাদে ও দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্র-শ্রমিক-জনতা ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ককটেল হামলা করা হয়। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ হামলা কারা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যাবসায়ী জানান, ঝুট নামানোকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও গাজীপুর জেলার সভাপতি দিলশান আরা বেগম বিগত সরকারের আমলে তার লোকজন দিয়ে স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার ঝুট নিতো। ৫ আগস্টের পর তার হয়ে কিছু লোকজন এখনো নিয়মিত জুট নিচ্ছিল। আর এর প্রতিবাদে কয়েক দিন ধরে ছাত্র-শ্রমিক-জনতা’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছিলো। আজ সেই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ৫০-৬০ জন লোক ককটেল হামলা করেছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন জানান, সকাল থেকেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ডিএস./

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল হামলা

প্রকাশিত : ০১:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫