১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালে নৌকার জয়

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেল নৌকা। সিটিতে ১০৭ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৮০১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন মাত্র ১৩ হাজার ৪৯ ভোট।

আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট চলাকালে অনিয়মের অভিযোগে ১৫ নির্বাচনী কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। সিটিতে মোট কেন্দ্র সংখ্যা ১২৩।

এর আগে নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তারপরও জনগণ যে রায় দেবে তাই মেনে নেব।’

তবে নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অনিয়ম-কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া আরো তিনজন ভোট স্থগিতের দাবি জানান।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বরিশালে নৌকার জয়

প্রকাশিত : ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮