০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

১১ জেলায় নতুন ডিসি

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবানের ডিসি আসলাম হোসেনকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সংস্থার ১০ কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলায় নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক তন্ময় দাসকে নোয়াখালীর ডিসি, দুর্নীতি দমন কমিশনের কমিশনারের পিএস এস এম ফেরদৌসকে মানিকগঞ্জের ডিসি, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানকে ফেনীর ডিসি, পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক শহীদুল ইসলামকে খাগড়াছড়ির ডিসি, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হককে চাঁপাইনবাবগঞ্জের ডিসি করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা বেগম নাজিয়া শিরিনকে নীলফামারীর ডিসি, আইএমইডির উপসচিব বেগম আনার কলি মাহাবুবকে শেরপুরের ডিসি, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হেলাল হোসেনকে খুলনার ডিসি, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদকে সুনামগঞ্জের ডিসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের পরিচালক মোহাম্মদ দাউদুল ইসলামকে বান্দরবানের ডিসি করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

১১ জেলায় নতুন ডিসি

প্রকাশিত : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮