০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের নেতৃত্বে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে বহু শিক্ষার্থী থাকায় হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান চালানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, ভয়াবহ এই দুর্ঘটনা গোটা দেশজুড়ে শোকের ছায়া ফেলে।

এই দুর্ঘটনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনসহ আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পাকিস্তানি পেসার হাসান আলী এক্স-এ লিখেন, ঢাকা থেকে আসা মর্মান্তিক খবরে আমি গভীরভাবে শোকাহত। এত নিষ্পাপ প্রাণ অকালে চলে গেল। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার হৃদয় ও প্রার্থনা রইল। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তাওফিক দেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

স্পিনার শাদাব খান লিখেন, বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের ও তাদের পরিবারের প্রতি আমার চিন্তা, প্রার্থনা ও গভীর সমবেদনা। আহতদের প্রতি রইল শুভকামনা।

পেসার শাহীন শাহ আফ্রিদি বলেন, হৃদয়বিদারক এবং মর্মান্তিক। দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।

সাবেক অধিনায়ক আজহার আলী লিখেন, ঢাকায় বিমান দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা। আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের শক্তি ও আরোগ্য দান করেন। আমিন।

দেশের ক্রিকেটারদের পাশাপাশি প্রতিবেশী দেশের তারকাদের এমন শোকবার্তা প্রমাণ করে, মর্মান্তিক এই দুর্ঘটনার প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের সীমানার বাইরেও।

ডিএস,.

জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি ক্রিকেটাররা

প্রকাশিত : ১২:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫