১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় সেমাই কারখানায় ভোক্তা অভিযান, ২ লাখ টাকা জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে কুমিল্লায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুরুতর অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় অবস্থিত কাশফুল ফুড প্রডাক্ট নামের একটি সেমাই কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ রং ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার (ট্যাংক)-এ মাত্রাতিরিক্ত এসপারটাম ব্যবহার করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এছাড়াও প্রতিষ্ঠানের বিরুদ্ধে হালাল সনদ না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে ‘হালাল’ উল্লেখ করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, RAB CPC কুমিল্লার প্রতিনিধি মো. কাজী মাসুদ আলম এবং ক্যাব কুমিল্লার প্রতিনিধিবৃন্দ।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছে, জনস্বার্থে পুরো রমজান মাসব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস.//

ট্যাগ :

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

কুমিল্লায় সেমাই কারখানায় ভোক্তা অভিযান, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৬:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬