০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. আক্তার হোসেন। সূচনা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

সভায় বক্তব্য দেন নাইঘর উত্তর কৃষক সমবায় সমিতির প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফারুক আহাম্মেদ, ব্রাহ্মণপাড়া পশ্চিম কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. জামাল হোসেন এবং মহলক্ষীপাড়া পূর্ব ব্লক সমবায় সমিতির প্রতিনিধি মো. এনামুল হক সুমন। এ ছাড়া বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম জোরদার ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা সমবায় সমিতিগুলোর নিয়মিত তদারকি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬