০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

মান্দায় চার্জার অটোরিকশা চুরির চেষ্টাকালে চোর গ্রেপ্তার

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে মান্দা উপজেলার বোরাক এলাকায় জনৈক মাইনুল ইসলামের মালিকানাধীন একটি চার্জার অটোরিকশা চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা ও মান্দা থানা পুলিশের সহায়তায় সালমান (২৫) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া চার্জার অটোরিকশাটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় স্থানীয় জনতা প্রথমে অভিযুক্তকে আটক করলে কিছু উত্তেজনা সৃষ্টি হয়। পরে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সালমান, পিতা হাশেম। তার বাড়ি দুবলহাটি শিমুলিয়া গ্রামে। সে নওগাঁ জেলার মান্দা থানার বাসিন্দা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর। যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি অপরাধ দমনে সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় চার্জার অটোরিকশা চুরির চেষ্টাকালে চোর গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬