০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার 

বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম। তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ডিএস./

জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

ঢাকায় ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার 

প্রকাশিত : ০৩:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫