০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

মেসির গোলেও শেষ রক্ষা হলো না মায়ামির

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচ ন্যাশভিলে এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল ইন্টার মিয়ামি। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজটা মিয়ামির হয়ে যেতো। তৃতীয় ম্যাচে আর যেতে হতো না সিরিজটিকে; কিন্তু জিওডিস পার্কে গিয়ে স্বাগতিক ন্যাশভিলের কাছে ২-১ গোলে হেরে গেলো ইন্টার মিয়ামি। লিওনেল মেসি গোল করেও দলকে হার থেকে রক্ষা করতে পারলেন না।

ঘরের মাঠে ন্যাশভিল এগিয়ে যায় নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো বক্সের ভেতর ফাউল করেন স্যাম সারিজকে। নিয়মিত মৌসুমে ২৪ গোল করা ফরোয়ার্ড ভুল করেননি পেনাল্টি কাজে লাগাতে।

প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে জটলার মধ্যে পা বাড়িয়ে বল জালে পাঠান জশ বাউয়ার। মায়ামি প্রথম সুযোগ পায় ৬৬তম মিনিটে। জর্দি আলবার ক্রস থেকে লুইস সুয়ারেসের শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলকিপার উইলিস। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে তাদেও আইয়েন্দে পাস দেন ইয়ান ফ্রেকে।

তবে তার শট আটকে যায় রক্ষণ দেয়ালে। মেসি প্রথম লক্ষ্যে শট রাখতে পারেন ৮৬তম মিনিটে। তেলাস্কো সেগোভিগায় পাস থেকে তার প্রথম টাচের শট সোজাসুজি যায় গোলকিপারের কাছে। ৯০তম মিনিটে রদ্রিদো দে পলের কাছ থেকে বক্সের কোনায় বল পান মেসি।

আলতো টোকায় বল সরিয়ে নেন তিনি বাঁ দিকে। তার সামনে ন্যাশভিলের তিনজন থাকলেও কেউ এগিয়ে যাননি তাৎক্ষণিক। ফাঁকা জায়গা পেয়ে চকিতে দারুণ শট নেন মায়ামি অধিনায়ক, গোলকিপারের সাধ্য ছিল না সেটি ঠেকানোর।

বাকি সময়ে একটি গোল করে মায়ামি সমতা ফেরাতে পারলে ম্যাচ গড়াত টাইব্রেকারে। কিন্তু এখন অপেক্ষা তৃতীয় প্লেঅফের, যেটি হবে মায়ামির মাঠে।

গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্প গড়ার পরও প্লেঅফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল মায়ামি। ন্যাশভিল প্লেঅফের প্রথম রাউন্ড উতরাতে পারেনি ২০২১ সালের পর।

ডিএস./

জনপ্রিয়

মেসির গোলেও শেষ রক্ষা হলো না মায়ামির

প্রকাশিত : ০১:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫