০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়েে কুমিল্লায় গাইনি চিকিৎসকের মৃত্যু

কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী মারা গেছেন।

রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫ ঘটিকায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. কাকলীর বড় ভাই মনজুরুল আজীম পলাশ জানান, কয়েক দিন আগে কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এ সময় তার কিডনি ও লিভার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লা–এর কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন । তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লায়। রোগী, সহকর্মী, স্বজন—সবার মুখেই বিষাদের ছাপ। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন বলে জানা যায়।

ডা. ফাহমিদার স্বজনরা জানান, তার মরদেহ আপাতত হিমঘরে রাখা হয়েছে।তার একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

ডেঙ্গু আক্রান্ত হয়েে কুমিল্লায় গাইনি চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত : ০৪:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫